২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি হামলার প্রতিবাদে চবি প্রগতিশীল জোটের মিছিল-সমাবেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ধর্মঘটে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্র জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 06:09 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বৃহস্পতিবার দুপুরে রেল স্টেশন এলাকায় বাম সংগঠনের এই মোর্চার মিছিল-সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, তাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে পুলিশ মঙ্গলবার বাধা দেয়।

বক্তারা হামলাকারীদের শাস্তির দাবি জানান এবং ছাত্রদের ওপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানান ।

ভর্তি ফরমের বর্ধিত মূল্যের ২৫ শতাংশ কমানোকে ‘লোক দেখানো প্রহসন’ অভিহিত করে

সমাবেশ থেকে তা প্রত্যাখ্যান করেন ছাত্র জোট নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাশিদুল সামির, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অর্জুন এবং ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত জোনায়েদ।

২০১৩-১৪ শিক্ষাবর্ষে  ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি ফরমের মূল্য ১০০ টাকা বাড়ানোর প্রতিবাদে গত মঙ্গলবার ধর্মঘট ডাকে প্রগতিশীল ছাত্র জোট।