গুরুদয়াল কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি
পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীরা।
রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জ আগমনকে সামনে রেখে এ কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। রাষ্ট্রপতিও এক সময় এ কলেজের ছাত্র ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তব্য দেন সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের আহবায়ক মো. শহীদুল্লাহ কায়সার শহীদ।
কলেজের বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা কর্মসূচিতে অংশ নেন।
আগামী ১৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি কিশোরগঞ্জ আসার কথা রয়েছে।
