সাতক্ষীরার বাসচাপায় জাসদ নেতা নিহত
সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার জাসদ নেতা আবুল কালাম (৫০) নিহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার গরানবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালাম উপজেলার ঈদগাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
দেবহাটা থানার ওসি আব্দুল বারী জানান, কালাম নিজ চিংড়ি ঘের থেকে সাইকেলে করে গাজীরহাট বাজারে যাচ্ছিলেন।
পথে একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানান ওসি।
চালক ও তার সহকারী পালিয়ে গেছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
