২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 08:06 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

ধর্ষণের শিকার দশম শ্রেণি পড়ুয়া ওই কিশোরী বাদী হয়ে বুধবার সকালে ধর্ষণ মামলা করে।

মামলায় উপজেলার পাচঁগাও গ্রামের শুক্কুর আলীর ছেলে সোহেলকে আসামি করা হয়েছে।

তবে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি।       

আড়াইহাজার থানার ওসি আখতার মোর্শেদ বিডিনিউজে টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে সোহেল অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে পালিয়ে যায়।

ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।