প্রতারণার অভিযোগে ৩ নাইজেরীয় গ্রেপ্তার
জাল ডলার বিক্রি করে প্রতারণার অভিযোগে তিন নাইজেরীয়কে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান (মিডিয়া) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাল ডলার বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।”
এরা হলেন, এদলাজু স্যামুন (৩৫), ওকোপ সে সেমকো ইমোরুয়েল (২৮) এবং ওকাফার টিকে (২৬)।
তিনি আরো জানান, মঙ্গলবার এদলাজুকে খিঁলগায়ের একটি বাসা থেকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্য অনুসারে ধানমণ্ডির লেকসার্কাস রোড থেকে বাকি দুইজনকে গ্রেপ্তার করা হয়।
প্রতারণার সঙ্গে আরো কেউ জড়িত কিনা জানাতে গ্রেপ্তারদের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে জানিয়ে তিনি বলেন, “তবে কতদিনের রিমান্ড চাওয়া হবে তা এখনো ঠিক হয়নি।”
পরবর্তীতে তা জানা যাবে বলেও জানান তিনি।
