পদোন্নতি পেয়ে ৭০ জন যুগ্মসচিব
উপসচিব থেকে পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হয়েছেন প্রশাসনের ৭০ জন কর্মকর্তা।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই পদোন্নতি দেয়া হয়।
বর্তমানে যুগ্ম-সচিবের ৪৩০টি পদ রয়েছে। সর্বশেষ পদোন্নতি নিয়ে যুগ্ম-সচিবের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৩ জন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যারা পদোন্নতি পেয়েছেন তারা ১৯৮৪, ১৯৮৫ ও ১৯৮৬ ব্যাচে সরকারি চাকরিতে যোগ দেন।
এর আগে জুলাইয়েও ৩২৬ জন উপ-সচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম-সচিব করা হয়েছিল, যারাও ৮৪, ৮৫ ও ৮৬ ব্যাচের ছিলেন।
গত বছরের শুরুতেও একযোগে জনপ্রশাসনের ৬৪৯ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়, যাদের মধ্যে ১২৭ জনকে যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব, ২৬৪ জনকে উপ-সচিব থেকে যুগ্ম-সচিব এবং ২৫৮ জন জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপ-সচিব পদে পদোন্নতি পান।
