ক্লাস চলাকালে বজ্রপাতে ১৫ ছাত্রী আহত
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ক্লাস চলাকালে বজ্রপাতে ১৫ ছাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের শ্রীমতি মাতৃ মঙ্গল (এস এম) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এস এম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ বলেন, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো। দুপুর নাগাদ ক্লাস চলাকালে বজ্রপাত হয়।
এতে ৬ষ্ঠ শ্রেণির ১৪ ছাত্রী ও ৭ম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে।
আহতদের মধ্যে ৭ম শ্রেনির ছাত্রী জয়িতা চক্রবর্তী ও ৬ষ্ঠ শ্রেণির প্রিয়াংকাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ।
চিকিৎসকদের বরাত দিয়ে ইউএনও জানান, তারা দু’জন আশঙ্কামুক্ত।
বাকি শিক্ষার্থীরা আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এরা হলেন- ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছনিয়া আক্তার, সুমি আক্তার, মনি আক্তার, সুবর্না মালাকার, শিউলি আক্তার, সনিয়া আক্তার, জুঁই, লিপি, নিপু মন্ডল, প্রিয়াংকা সরকার, ববিতা, শুকসেনা ও রিনা।
