দিনাজপুরে পল্লী চিকিৎসক খুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দুস্কৃতকারীদের হামলায় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে।
মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোয়াজ্জেম হোসেন (৪৭) উপজেলার জাংগই গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে দুস্কৃতকারীদের ছুরিকাঘাতে আহত হন। রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সোমবার বিকেলে মোয়াজ্জেমের শ্যালক আব্দুল মান্নান বাদী হয়ে একটি মামলা করে।
হাকিমপুর থানার ওসি এস এম আহসান হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৪/৫ জনের দুস্কৃতকারী পূর্ব শক্রতার জেরে মোয়াজ্জেমকে হত্যার উদ্দেশ্যেই ছুরিকাঘাত করে। তাদের সনাক্ত করা সম্ভব হয়েছে।
ওসি জানান, খুব দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।
