২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে চাঁদাবাজী, কিশোরগঞ্জের বাস বন্ধ

ঢাকার মহাখালী বাসস্ট্যান্ডে চাঁদাবাজীর কারণে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী  এক রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 05:46 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

মঙ্গলবার সকাল থেকে কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতি শহরের গাইটাল আন্ত:জেলা বাস টার্মিনাল থেকে মহাখালী অভিমুখী সব বাস চলাচল বন্ধ রয়েছে।

তবে শহরের বত্রিশ বাস টার্মিনাল থেকে ভৈরব হয়ে ঢাকার সায়েদাবাদ পথে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির আলমগীর মুরাদ রেজা জানান, মহাখালী বাস টার্মিনালে মালিক ও শ্রমিক সংগঠনের অব্যাহত চাঁদাবাজী, হয়রানী ও শ্রমিক মারধরের প্রতিবাদে তারা বাধ্য হয়ে ধর্মঘট আহ্বান করেছেন।