২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সিরিজ বোমা মামলার নতুন তারিখ

এক আসামি অনুপস্থিত থাকায় হবিগঞ্জে সিরিজ বোমা হামলার মামলায় সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়ে গেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

মঙ্গলবার এ মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল। নতুন তারিখ ধার্য করা হয় আগামী ২৮ নভেম্বর।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. হাসান ইমাম এ তারিখ ধার্য করেন।

এর আগে দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার আসামি জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমান, তার ছেলে জেএমবির আইটি বিশেষঞ্জ এএইচএম শামীমসহ ছয় জনকে আদালতে হাজির করা হয়।

অনুপস্থিত ছিলেন আসামি সালাহ উদ্দিন ওরফে সালেহীন।

২০০৫ সালের ১৭ অগাস্ট সারাদেশের মতো হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত, সোনালী ব্যাংকের সামনেসহ পাঁচ স্থানে সাতটি বোমা বিস্ফোরিত হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়ের করে।