২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতির দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভের ডাক

পদোন্নতিসহ পাঁচ দফা দাবিতে আগামী ২৪ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 09:47 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে  এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “বিভিন্ন সময় প্রশাসনসহ বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের বহুবার পদোন্নতি দেয়া হলেও কর্মচারীদের ক্ষেত্রে তা একবারও করা হয়নি।”

বরং গণপূর্ত ও মৎস্য বিভাগসহ বিভিন্ন দপ্তরে কর্মরত অনেককে হয়রানিমূলক বদলি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তাদের দাবিগুলো হলো- সব পর্যা্য়ে চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ বন্ধের আদেশ বাতিল করে আউটসোর্সিং প্রথা বিলুপ্তি, কর্মচারীদের পদন্নোতিসহ পেনশন গ্র্যাচুইটি বৃদ্ধি ও আইএলও সনদ অনুযায়ী সরকারি কর্মচারীদের সংগঠন করার অধিকার প্রদান, চাকরিচ্যুতদের পুনর্বহাল, মগবাজারস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যা লয় সমিতির নির্বাচিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের চাকরি নিয়মিতকরণ।

সরকারি কর্মচারীদের এই নেতা বলেন, এই পাঁচ দফা দাবি আদায়ে মানববন্ধন, সমাবেশ ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হলেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

২৩ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণের অনুরোধ জানিয়ে  নোমানুজ্জামান আল আজাদ বলেন, “তা না হলে ২৪ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যা য়ে কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ হবে ।”

দাবি বাস্তবায়ন না হলে অক্টোবরে জাতীয় সম্মেলনে থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। 

সংবাদ সম্মেলনে কর্মচারী সমন্বয় পরিষদের কারয্মকরী সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ, মো. সেলিম ভূঁইয়া, কুতুব উদ্দিন সেলিম, যুগ্ম-মহাসচিব মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।