যশোরে প্রায় এক হাজার কেজি ইলিশ জব্দ
যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি এলাকা থেকে প্রায় এক হাজার কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি সদস্যরা।
সোমবার বিকালে বিজিবি সদস্যরা শার্শার বাঁগআচড়া সীমান্ত এলাকার লাউজানি থেকে এসব ইলিশ জব্দ করে।
যশোর-২৬ বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান বলেন, চোরকারবারীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ইলিশ মাছ নিয়ে যাচ্ছিলো।
“গোপনে খবর পেয়ে লাউজানি এলাকায় অভিযান চালায় বিজিবি। তবে এ সময় পাচারকারীরা পালিয়ে যায়।”
জব্দকৃত মাছ যশোর শুল্ক বিভাগে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
