২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে একমি জুস কারখানার ভেতরে ট্রাকচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ট্রাকটির চালককে আটক করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 03:04 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

সোমবার বেলা ১১টার দিকে ধামরাই থানা বাসস্ট্যান্ডের কাছে ‘দি একমি ল্যাবরেটরীজ জুস প্ল্যান্টে’ এ ঘটনায় নিহত লাভলু মিয়া (৩৫) ধামরাইয়ের কুমরাইল এলাকার প্রয়াত আবুল কাশেমের ছেলে।

তিনি ওই কারখানার প্রসেস ওর্য়াকার ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ধামরাই থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  কারখানার ভেতরে ট্রাক থেকে মালামাল নামানোর সুবিধার্থে ট্রাকটি পেছনদিকে গোডাউনের কাছে এগিয়ে যাওয়ার সময় সেখানে দাঁড়িয়ে থাকা লাভলুকে চাপা দেয়।

মুমূর্ষু অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে জানান।

খবর পেয়ে পুলিশ ট্রাকসহ চালক শাকিল হোসেনকে আটক করেছে।

এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।