২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 03:01 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

সোমবার দুপুরে পুরাচক বাউশিয়ায় পূর্ব নয়াকান্দি খালে ভাসমান লাশটি পাওয়া যায়।

ওই যুবকের পরনে কালো ট্রাউজার্স ও হাফ হাতা নেভিব্লু গেঞ্জি ছিল বলে পুলিশ জানিয়েছে।

গজারিয়া থানার উপ পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, দুপুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না।

তিনি আরো বলেন,  ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে হত্যার পর লাশটি নদীতে ফেলে দেয়া হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।