২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় পৌর কর্মচারীকে ‘অ্যাসিড’ নিক্ষেপ

মাগুরা পৌরসভার এক নারী কর্মচারীকে ‘অ্যাসিড’ নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 12:23 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

পুলিশ জানায়, রোববার রাতে এ হামলায় আহত পারভীন সুলতানা ইতি (৪০) পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সুপারভাইজার।

তিনি জেলা শহরের মাতৃসদন পাড়ার বাবলু মিয়ার স্ত্রী। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতি সাংবাদিকদের জানান, রাত ১১টার পর তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন্ এর কিছুক্ষণ পর খোলা জানালা দিয়ে দুর্বৃত্তরা অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

অ্যাসিডে তার হাত ও মুখের কিছু অংশ ঝলসে গেছে।

হামলাকারী কাউকে তিনি চিনতে পারেননি। কী কারণে এ হামলা হয়েছে তা বলতে পারছেন না।

সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত ব্রাদার বিমল বিশ্বাস জানান, তার হাত ও মুখের কিছু অংশ ঝলসে গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, “আমি ঘটনার স্থান ও হাসপাতলে গিয়ে দেখে এসেছি। তবে, এটি অ্যাসিড না অন্য কোনো দাহ্য পদার্থ তা নিশ্চিত নই।”

এখনো থানায় মামলা হয়নি বলে জানান তিনি।