২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে স্কুলের মেঝে দেবে ১২ শিক্ষার্থী আহত

টঙ্গীর একটি প্রাথমিক বিদ্যালয়ের মেঝে দেবে গিয়ে ১২ শিক্ষার্থী আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 09:04 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

রোববার সকাল সোয়া ১০টার দিকে শ্রেণিকক্ষে পড়ানোর সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসমিন আরা মমতাজ বলেন, একটি প্রকল্পের অধীনে নির্মাণ করা দু’কক্ষের একতলা ভবনের পূর্ব পাশের কক্ষে রোববার সকালে সহকারি শিক্ষক লায়লা খালেদা ক্লাস নিচ্ছেলেন।

“সকাল সোয়া ১০টার দিকে কক্ষের একপাশের মেঝেটি হঠাৎ করে বেশ কিছু অংশ দেবে যায়।”

এতে বেঞ্চসহ ওই অংশের শিক্ষার্থীরাও নীচে পড়ে যায়।

এ ঘটনায় আহত হন, ৫ম শ্রেণির শিক্ষার্থী চাঁদনী, সাজেদা, শারমিন, রাকিব, সাব্বির ও ফেরদৌসসহ ১১-১২ জন।

তিনি আরো জানান, ভবনের পাশেই একটি ডোবা রয়েছে। মেঝেটি ও পাশের রাস্তার কিছু অংশ দেবে ওই ডোবায় চলে যায়।

“২০০৪-০৫ অর্থ বছরে ওই ভবনটি নির্মাণ করা হয়।”