২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 07:08 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

রোববার বেলা দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড নামক স্থানে কাজ করার সময় পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মোহাম্মদ আলমগীর (২৭)। তিনি বগুড়ার ধুনট উপজেলার মৃত মফিজ সরকারের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির কনস্টেবল সাইফুল ইসলাম বলেন, গুরুতর আহতাবস্থায় আলমগীরকে হাসপাতালে আনা হলে বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।