জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ফল সোমবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের অনার্স পার্ট-২ পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশ করা হবে।
ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nuadmission.info) এবং (www.nubd.info) থেকে জানা যাবে।
রোববার বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
