সাভারে ট্রাকচাপায় শিশু নিহত
সাভারে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।
রোববার সকালে ভাকুর্তা ইউনিয়নের মুগড়াকান্দা এলাকায় এ দুর্ঘটনায় নিহত সাব্বির হোসেন (৩) স্থানীয় জাহাঙ্গীর আলমের ছেলে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাব্বির তার বাবার সঙ্গে সকালে রাস্তায় হাঁটছিল। তখন একটি ট্রাক সাব্বিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
