২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে তিন শ্রেষ্ঠ বাঙালির প্রতিকৃতি

যশোরের বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্টে নির্মাণ করা হচ্ছে তিন শ্রেষ্ঠ বাঙালির প্রতিকৃতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 12:38 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এ প্রতকৃতি নির্মাণ করছেন ভাস্কর মৃণাল হক।

স্থানীয় সরকার মন্ত্রণালয় এতে অর্থ জোগান দিচ্ছে বলে জানান বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-সম্পাদক আশরাফুল আলম লিটন বলেন, যাদের জন্য বিশ্ব দরবারে আমাদের পরিচিতি তাদেরকে সন্মান দেখানোর জন্য বাংলাদেশ গেটে এই প্রতিকৃতি নির্মাণ করা হচ্ছে।

দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা বেনাপোল বন্দর এলাকায় বেড়াতে আসেন। বাংলাদেশের প্রবেশদ্বারে এই প্রতিকৃতি তাদের চোখে পড়বে।

এ নির্মাণ কাজ ইতোমধ্যে সবার নজর কেড়েছে। এরকম কাজ এ অঞ্চলে প্রথম বিধায় প্রতিদিন শিল্পীর এ কাজ দেখতে ভিড় করছে শতশত মানুষ।