২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আরো ৩ অ্যানথ্রাক্স রোগী

সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার আরো তিন এ্যানথ্রাক্স রোগী সনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 12:18 AM

Updated : 23 Aug 2022, 06:52 PM

এরা হলেন, উপজেলার কৈজুরি ইউনিয়নের চরকৈজুরি গ্রামের শহীদ আলীর ছেলে এরশাদ আলী (৩০), মানিক মন্ডলের স্ত্রী আমেনা বেগম (২২) ও মালিক চাঁদের স্ত্রী রওশন আরা (২৯)।

সকালে স্বাস্থ্য বিভাগের একটি দল সরেজমিনে অনুসন্ধানে গিয়ে এদের সনাক্ত করেন। এ নিয়ে ওই জেলায় অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ জনে। বুধ ও বৃহস্পতিবার ওই উপজেলায় নারী ও শিশুসহ সাতজন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত করা হয়েছিল।

সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ আলী জিন্নাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্বাস্থ্য বিভাগের একটি টিম ওই এলাকায় গিয়ে নতুন করে আক্রান্ত তিনজনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাদের শরীরে অ্যানথ্রাক্স সনাক্ত করা হয়। আক্রান্তদের চিকিৎসাপত্র দেয়া হয়েছে।