২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় জামায়াতের শূরা সদস্য গ্রেপ্তার

পুলিশের উপর হামলা ও জঙ্গি তৎপরতার অভিযোগে মাগুরার শালিখায় জামায়াতে ইসলামীর শূরা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 12:10 AM

Updated : 23 Aug 2022, 06:51 PM

মাগুরার শালিখা উপজেলা জামায়াতের শূরা সদস্য মিজানুর রহমানকে শুক্রবার রাত সড়ে ৮টার দিকে উপজেলা সদর আড়পাড়া জামে মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শালিখা থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ বলেন, সম্প্রতি উপজেলার সান্দড়া গ্রামে পুলিশের উপর জামায়াতের হামলায় দুই এসআইসহ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

মিজানুর রহমান পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি।

এছাড়া পুলিশের উপর হামলার পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা ল্যাপটপে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বিরুদ্বে জঙ্গি তৎপরতার অভিযোগও আনা হয়।