সিপি’র মাসব্যাপী উপহার কার্যক্রম
গ্রাহকদের জন্য মাসব্যাপী উপহার কার্যক্রম শুরু করছে থাইল্যান্ড ভিত্তিক ফাস্টফুড প্রতিষ্ঠান সিপি।
শুক্রবার দুপুরে সাভারে সিপির নিজস্ব কারখানায় ৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশে সিপির হেড অব ফুড বিজনেস পুনসাব মাপাগদি।
‘স্ক্যাচ টু উইন’ কার্যক্রমের অংশ হিসাবে ঢাকা এবং চট্টগ্রামের ১০০টি সিপি আউললেট থেকে যেকোনো গ্রাহক ২০০ টাকার খাবার কিনলেই একটি কুইজে অংশ নেয়ার সুযোগ পাবেন।
আর কুইজের সঠিক উত্তরদাতারা স্ক্র্যচ কার্ড ঘষলেই পাবেন ন্যূনতম ৫টাকা ছাড়। এছাড়া উপহার হিসেবে রয়েছে ৫০০ মাসালা চিকেনসহ ৫০টি স্যামসাং গ্যালাক্সি এস ডুয়োজ হ্যান্ডসেট।
এই উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুনসাব মাপাগদি বলেন, “আমরা আশা করছি আগামী এক মাসে বাংলাদেশের অন্তত দুই লাখ গ্রাহক সিপির এই ‘স্ক্যাচ টু উইন’ কার্যক্রমে অংশ নেবেন।”
১৯২১ সালে চ্যারোন পোকফ্যান্ড (সিপি) গ্রুপ থাইল্যান্ডে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বতর্মানে বিশ্বের ২৫টি দেশে তাদের ব্যবসা বিস্তৃত করেছে।
২০০৯ সালে কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত এই গ্রুপটি বাংলাদেশে খাদ্য পরিসেবামূলক কার্যক্রম শুরু করার আগে এখানে পোল্ট্রি ফিড, মুরগীর বাচ্চা সরবরাহের কাজে যুক্ত ছিল।
