২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে তরুণীর লাশ

রাজধানীর পল্লবীতে মাঠ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 10:42 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শুক্রবার রাতে পল্লবীর বেনাসরি পল্লীর জুটপট্টি এলাকার একটি মাঠ থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

পল্লবী থানার এসআই আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর পাঠায়। তরুণীর শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে। তরুণীর নাম আনু (২০) বলে জানা গেছে।

তবে কারা তাকে হত্যা করেছে এবং ওই তরুণীর বিস্তারিত পরিচয় তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।