২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ১০০ বস্তা সার আটক

‘পাচারের সময়’ শেরপুর শহরে একশ’ বস্তা ইউরিয়া সার আটক করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 09:11 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদের শেষ সীমান্ত সংলগ্ন গেটের কাছ থেকে একটি ট্রলিভর্তি এই সার আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নকলা থানার এসআই শহিদুজ্জামান জানান, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নকলা পৌর শহরের সার ডিলার শফিউল্লাহ আবুর দোকান থেকে ওই ১০০ বস্তা সার ট্রলিযোগে ময়মনসিংহের ফুলপুরের বাইটকান্দিতে পাচার করা হচ্ছিল।

এক জেলার সার অন্য জেলায় নেয়ার কোনো নিয়ম না থাকলেও অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য ওই সার ডিলার কৌশলে ১০০ বস্তা ইউরিয়া সার পাচার করছিলেন।

এ ব্যাপারে নকলা থানায় ওই সার ডিলারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে এসআই শহিদুজ্জামান জানান।