২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে নেশাদ্রব্য খাইয়ে বাড়িতে লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আত্মীয় পরিচয়ে বেড়াতে এসে এক পরিবারের সদস্যদের নেশাদ্রব্য খাইয়ে সম্পদ লুট করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 09:09 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

অচেতন অবস্থায় কল্যাণদী গ্রামের কৃষক কামিজউদ্দিন (৬০), তার স্ত্রী জোহরা বেগম (৫০) ও ছেলে রবিউল্লাহকে (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, তিন দিন আগে মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদী গ্রামের কামিজউদ্দিনের বাড়িতে দূর সম্পর্কের আত্মীয় পরিচয়ে বেড়াতে আসে দুজন লোক।

বৃহস্পতিবার রাতে বাড়ির লোকজন মেহমানদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বাড়ির লোকজন ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে গিয়ে দেখতে পায়, কামিজউদ্দিন, জোহরা বেগম ও রবিউল্লাহ অচেতন পড়ে আছে।

ঘর ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পায় তারা।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী চিকিৎসক আনন্দ কুমার দত্ত জানান, অজ্ঞান ব্যক্তিদের বিষাক্ত নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আখতার মোর্শেদ জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ খবর নেয়া হচ্ছে।