২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কালী প্রতিমা ভাঙচুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 07:17 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

চতুল ইউনিয়নের হাশামদিয়া গ্রামের প্রয়াত সুধীর পোদ্দারের বাড়ির কালী মন্দিরে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সুধীর পোদ্দারের ছেলে ঢাকা মহানগর পুলিশ সদস্য সুব্রত পোদ্দার সাংবাদিকদের জানান, রাতে তাদের বাড়ির কালী মন্দিরের কালী প্রতিমা কে বা কারা ভেঙে ফেলেছে।

শুক্রবার সকালে তার মা সবিতা পোদ্দার মন্দিরে পূজা দিতে গিয়ে প্রতিমা ভাঙা দেখতে পান।

বিষয়টি বোয়ালমারী থানা পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান।

বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।