২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন জয়

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় দেশে এসেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 09:21 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।

এর আগে গত ১৬ জুলাই স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ও মেয়ে সোফিকে নিয়ে সজীব ওয়াজেদ দেশে এসে ঈদের আগে ৪ অগাস্ট যুক্তরাষ্ট্রে চলে যান। পরিবার নিয়ে তিনি সেখানেই বসবাস করেন।

আশরাফুল আলম বলেন, “মেয়ের স্কুল থাকায় যুক্তরাষ্ট্রে তাদের রেখেই সজীব ওয়াজেদ জয় এবার দেশে এসেছেন। সেপ্টেম্বর মাস তিনি দেশেই থাকবেন।”

ক্ষমতাসীন আওয়ামী লীগ বুধবার থেকে নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে, যার একদিন বাদে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়।