২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রাইভেটকারসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়া থানার একটি আবাসিক এলাকা থেকে অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 07:55 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার ছাড়াও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কল্পলোক আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহীদুল্লাহ (৩৮), জাকির হোসেন (২৮), সাইদুল ইসলাম (৩৮) ও নুর ইসলাম ভুট্টো (৩০)। 

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই চারজনের বাড়ি রংপুর ও বরিশালে। তারা প্রাইভেট কারযোগে ঢাকা থেকে চট্টগ্রামে এসে নগরীর বিভিন্ন স্থানে ছিনতাই করত।

তিনি বলেন, “ছিনতাই করার প্রাক্কালে তাদের অস্ত্রসহ ধরা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, চোখে সানগ্লাস পরে প্রাইভেটকারা বা মাইক্রোবাস নিয়ে চট্টগ্রাম শহর ঘুরে রিকশা বা অটোরিকশা থামিয়ে যাত্রীদের কাছ থেকে ছিনতাই করতো।

ওসি বলেন, কিছু দিন পর পর ঢাকা থেকে এসে একসঙ্গে বেশ কয়েকটি ছিনতাই করে তারা সটকে পড়তো।

গত তিনমাসে নগরীর সাগরিকা মোড়, আগ্রাবাদ মুহুড়ি পাড়া, ফকিরহাট, পাহাড়তলীসহ বিভিন্ন এলাকাসহ মোট ৩০টি ছিনতাইয়ের কথা তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হচ্ছে বলেও জানান তিনি।