যশোরে হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু
যশোরের চৌগাছায় দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
আমিরুল উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, বুধবার রাত ৯টার দিকে আমিরুল বুন্দলিতলা বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় ৪/৫জন যুবক এসে তার মাথায় লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে ঢাকায় নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
