২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবি শিক্ষদের সঙ্গে খালেদার বৈঠক

কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী দল সমর্থিত শিক্ষকরা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 10:13 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মো. ফজলুল আউয়াল মোল্লা, অধ্যাপক আহম্মাদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী দল সমথিত সোনালী দলের সভাপতি অধ্যাপক ইদ্রিস মিয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাশেমের নেতৃত্বে অর্ধশতাধিক শিক্ষক বৈঠকে অংশ নেন।

বিরোধী দলীয় নেতা শিক্ষকদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি, চলমান আন্দোলন ও আগামী নির্বাচন বিষয়ে মতামত শুনেন।

বৈঠকে শিক্ষক নেতাদের মধ্যে নির্বাচিত শিক্ষক সমিতির  সহসভাপতি অধ্যাপক আলিমুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মোখলেসুর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক খন্দকার মুস্তাফিজুর রহমান ছাড়াও বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক শহীদুল হক, অধ্যাপক শরীফুল ইসলাম, অধ্যাপক আবদুল কুদ্দুছ, অধ্যাপক হারুন অর রশীদ, অধ্যাপক মোতাহার হোসেন মন্ডল, অধ্যাপিক সাহরুজ মাহেন হক, অধ্যাপিক মাসুমা হাবিব, অধ্যাপিক সোনিয়া সেহেলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সমে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আবদুল মঈন খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ ছিলেন।