২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের জেল

জয়পুরহাটের কালাই উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 08:16 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

বুধবার সকাল সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাক আহমেদ এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত কাউছার আহম্মেদ রনি (১৯) বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরপ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে।

ইউএনও মোস্তাক আহমেদ জানান, রনি প্রায়ই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করত। বুধবার জনতা তাকে ধরে পুলিশে দেয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠায় বলে জানান ইউএনও।