জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
জামালপুর শহরের বন্দেরপাড়াসহ কয়েকটি এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে শহরের বন্দেরপাড়া সড়কে এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন পৌরসভার ৬নং ওয়ার্ডের বন্দেরপাড়া, পূর্ব মুকুন্দবাড়ি, সোবহান কলোনী, ফকির পট্রি, মালগুদাম রোড, বিএডিসির অধিক বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
পৌর কর্তৃপক্ষকে বার বার জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা।
তারা দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।
