২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাহাট বন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে আনুষ্ঠানিকভাবে পণ্য আমদানি-রপ্তানি শুরু হচ্ছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 11:17 AM

Updated : 23 Aug 2022, 06:50 PM

বুধবার রংপুর বিভাগীয় কাস্টমস কমিশনার মোহাম্মদ এনামুল হক আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জেলা প্রশাসন জানিয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক এবিএম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪ অগাস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সচিব কাজী মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই স্থলবন্দরটি উদ্বোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রংপুর কাস্টমস কমিশনারকে নির্দেশনা দেয়া হয়।

ওই আদেশপত্রে সোনাহাট স্থলবন্দর দিয়ে পাথর, কয়লা, তাজা ফল, ভুট্টা, গম, চাল, ডাল, রসুন, আদা ও পেঁয়াজ আমদানি এবং সব ধরনের পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে সরকার।

গত বছরের ২৫ অক্টোবর সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সোনাহাট শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা দেয়া হয়।

এরপর ১৭ নভেম্বর কুড়িগ্রামের শুল্ক স্টেশনটি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে। নৌ-পরিবহন মন্ত্রী  শাহজাহান খান ভুরুঙ্গামারী উপজেলার বানুরকুঠিতে ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

জেলা প্রশাসক আরো বলেন, স্থলবন্দরের অবকাঠামো নির্মাণের জন্য ১৫ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে।