২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেঙ্গল টেকনোর মালিককে কারাদণ্ড

ওষুধ প্রশাসন লাইসেন্স বাতিল করার পরও উৎপাদন এবং বাজারজাতকরণ করার অভিযোগে একটি ওষুধ কোম্পানির মালিকসহ চারজনকে জেল ও জরিমান করেছে র‌্যাবের নির্বাহী  ম্যাজিস্ট্রেট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 09:07 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

মঙ্গলবার দুপুরে রাজধানীর পান্থপথে বেঙ্গল টেকনো ফার্মা লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা র‌্যাব-২ সদস্যদের নিয়ে নিয়ে অভিযান চালান।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই প্রতিষ্ঠান থেকে আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের নিম্নমানের ওষুধ জব্দ এবং প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আলী খাঁনকে (৫৩) গ্রেপ্তার করে দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।

এছাড়া মো. নুরুজ্জামান চৌধুরী (৩০), মো. মোশারফ হোসেন (৫৮) এবং একেএম বোরহান উদ্দিন ওরফে সুমন (৩২) নামের অপর তিনজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

২০১১ সালের ১৪ মার্চ বেঙ্গল টেকনো ফার্মা লিমিটে ‘এর লাইসেন্স সাময়িকভাবে বাতিল করে ওষুধ প্রশাসন।