ঝিনাইগাতীতে বাবা খুন, ছেলে পলাতক
পারিবারিক কলহের জেরে শেরপুরের ঝিনাইগাতীতে এক বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার গান্ধিগাঁও গ্রামের আব্দুল মতিনকে (৬০) পিটিয়ে আহত করা হয়। পরে রাতে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বৃদ্ধার ছেলে আব্দুল মজিদ।
ঝিনাইগাতী থানার ওসি বেলাল উদ্দিন তরফদার জানান, বিকেল সাড়ে তিনটার দিকে মজিদ বাঁশের লাঠি দিয়ে তার বাবা মতিনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাকে নেয়া হয় ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে। পরে শেরপুর জেলা সদর হাসপাতাল থেকে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই উমেদ আলী বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।
