নওগাঁর বদলগাছী কলেজে ১৪৪ ধারা
ছাত্রদলের দুই পক্ষ একই স্থানে সমাবেশ আহবান করায় নওগাঁর বদলগাছী সরকারি কলেজে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
ঙ্গলবার দুপুর ১২টা থেকে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ওই কলেজ ও আশেপাশের এলাকায় সব ধরনের মিছিল-সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আকতার মামুন।
বদলগাছী থানার ওসি লেলিন আলমগীর জানান, ছাত্রদলের রবিউল ইসলাম কমিটি গঠনের জন্য দুপুরে কলেজ চত্বরে সভা আহ্বান করেন। একই সময় ছাত্রনেতা শেহানুকও সেখানে সভা ডাকলে দুইপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
“তাই যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করেছেন ইউএনও।”
নিষেধাজ্ঞা জারির পরপরই কলেজ চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
