বগুড়ায় ৩ জঙ্গির ১০ দিনের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় গ্রেপ্তার ৩ জঙ্গি সানাউল্লাহ, রফিকুল ইসলাম রুবেল, বাঘা শেখ বাবুকে আবারো জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে পেয়েছে র্যাব।
বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোবারক হোসেন জানান, সোমবার মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১২ এর সিনিয়র এএসপি আবু সাঈদ আদালতে জঙ্গিদের ১৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত ২২ অগাস্ট শহরের ঠনঠনিয়ার ‘দেওয়ান বাড়ি’ থেকে ভারী অস্ত্র, জেহাদি বইসহ ৩ জঙ্গিকে র্যাব-১২ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
এরপর পুলিশ তাদের ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের ঢাকায় টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হয়।
