২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে ভর্তি পরীক্ষা ২ নভেম্বর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 08:55 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

আবেদনপত্র কবে থেকে ছাড়া হবে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

“খুব শিগগিরই আবেদনপত্র সংগ্রহ করার তারিখ ও ভর্তির যোগ্যতা সম্বন্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।”