২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গন দেখতে আসা লোকদের নিয়ে ধসে পড়ল পদ্মার তীর

মাওয়ায় নদী ভাঙ্গন দেখতে আসা ‘শতাধিক’ লোক নিয়ে পদ্মা তীরের বড় একটি অংশ নদীগর্ভে ধসে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 08:47 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সোমবার বিকাল পাঁচটার দিকের এ ঘটনায় অন্তত পঞ্চাশ জনের মতো আহত হওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা-বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা।

বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, নদী ভাঙ্গন দেখতে বহু মানুষ বিকালে এখানে ভীড় জমায়।

“এ সময় আগে থেকে ফাটল ধরা বিরাট এলাকা লোকজনসহ পদ্মায় তলিয়ে যায়। এর মধ্যে নারী এবং শিশুও ছিল।”

মাওয়া পুলিশ ফাঁঢ়ির এসআই হাফিজুল ইসলাম বলেন, বিকালে হঠাৎ করে লোকজনসহ অনেকটা এলাকা পদ্মায় তলিয়ে গেছে।

“স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।”

তবে কেউ নিখোঁজ রয়েছে কীনা তা এখনি বলা যাচ্ছে না বলেও জানান তিনি।