২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর মেডিকেলে ‘পুলিশ পরিচয়ে ডাকাতি’

যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

কর্তৃপক্ষ জানায়, সোমবার ভোরে হাসপাতালের হিসাবরক্ষকের কার্যালয়ে এ ঘটনায় ডাকাতরা নগদ প্রায় সোয়া লাখ টাকা নিয়ে গেছে।

তবে, পুলিশ এ ঘটনাকে ডাকাতি না বলে চুরির ঘটনা বলে দাবি করছে।

হাসপাতালের কয়েকজন নার্স জানান, ভোর ৪টার দিকে ৫/৬ জন দুর্বৃত্ত হাসপাতালের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কার্যালয়ে হানা দেয়। এ সময় ওই কার্যালয়ের সামনে শুয়ে থাকা রোগীর স্বজনদের কাছে তারা পুলিশ পরিচয় দেয়।

পরে কলাপসিবল গেট ভেঙে হিসাবরক্ষকের কার্যালয়ে ঢুকে তারা লুটপাট করে চলে যায়।

যশোরের সিভিল সার্জন ডা. আতিকুর রহমান খান জানান, হাসপাতালের গ্রিল কেটে হিসাবরক্ষকের কার্যালয় থেকে টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

ডাকাতির কথা অস্বীকার করেছে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালের হিসাবরক্ষকের কার্যালয়ে গ্রিল ভেঙে চুরি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।