২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে বহিরাগত ঠেকাতে তল্লাশি চৌকি

সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে বহিরাগতদের ‘দৌরাত্ম্য’ ঠেকাতে তল্লাশি চৌকি বসিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 10:09 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

রোববার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত ক্যাম্পাসের চারটি ফটকে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণ করে এ তল্লাশি চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীদের উপর অপরিচিতরা হামলা চালাচ্ছে। তাই রোববার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কাজলা গেট, বিনোদপুর গেট এবং স্টেশন বাজার গেটে এ তল্লাশি চালানো হয়েছে।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের সরবরাহকৃত স্টিকার ব্যবহার করে যানবাহন নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।

প্রক্টর আরো বলেন, পুলিশকে স্টিকারবিহীন গাড়ি আটকসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।