টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাট বন্ধ
কক্সবাজারের রামু ও উখিয়ায় প্রধানমন্ত্রীর আগমনের সময় নাশকতার আশঙ্কায় টেকনাফ-মিয়ানমার সীমান্ত ট্রানজিট ঘাট দুদিনের জন্য বন্ধ করে দিয়েছে প্রশাসন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন জানান, আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। তাই সোমবার ও মঙ্গলবার টেকনাফ ও মিয়ানমারের মংডু সীমান্ত ট্রানজিটঘাট বন্ধ করে দেয়া হয়েছে।
বিজিবির টেকনাফের ৪২ ব্যাটলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
