২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়ায় বাস পারাপার সাময়িকভাবে বন্ধ

যাত্রীদের দুর্ভোগ কমাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীবাহী বাস পারাপার সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

ওই পথে যাতায়াতকারী বাসগুলোকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হয়।

শনিবার রাতে ঢাকায় বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা জানান, নাব্যতা সঙ্কটের কারণে গত কয়েকদিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন পারাপার দারুণভাবে ব্যাহত হতে থাকে। অর্ধেকেরও কম লোড নিয়ে ফেরিগুলো দৌলতদিয়া নৌ চ্যানেলে আটকা পড়ে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ফলে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে সৃষ্টি হয় তীব্র যানজট।

তিনি বলেন, যাত্রীদের ভোগান্তি এড়াতে শনিবার রাতে বাসমালিক সমিতির নেতাদের সঙ্গে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এক বৈঠক করেন। ওই বেঠকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িকভাবে যাত্রীবাহী বাসগুলোর পারাপার সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত হয়।

তিনি জানান, পাটুরিয়ায় অল্প সংখ্যক যাত্রীবাহী বাস রয়েছে। তবে পণ্যবাহী ট্রাকের জট থাকায় সেগুলোকে পারাপার করা হচ্ছে বলে তিনি জানান।

বিআইডব্লিউটিসি কর্মকর্তা আরো জানান, গত ২৬ অগাস্ট থেকে ড্রেজিং কাজ চলছে। ড্রেজিং শেষ হলে আবার চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।