২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া-কাওড়াকান্দি লঞ্চ বন্ধ ১০ দিন

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে টানা ১০ দিন লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীসহ সংশ্লিষ্ট সবাই।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 07:59 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

অনেকেই ঝুঁকি নিয়ে ট্রলারে কিংবা স্পিডবোটে পদ্মা নদী পার হচ্ছেন।

গত ২২ অগাস্ট (বৃহস্পতিবার) কাওড়াকান্দি ঘাট থেকে এমভি শাহ পরান নামের লঞ্চটি মাওয়া ঘাটে গেলে শ্রমিকরা সেটি ভাংচুর করে এবং আটকে রাখে।

শাহ পরান লঞ্চের মালিক ইয়াকুব বেপারীর দাবি, লঞ্চের ফিটনেস রুট পারিমট এবং বৈধ কাগজপত্র থাকার পরও কতিপয় ব্যক্তি এই রুটে তার লঞ্চটি চলতে বাধা দিচ্ছে। লঞ্চটি এখনা মাওয়ায় আটকে রাখা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে কাওড়াকান্দি-মাওয়া নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। 

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, জনসাধারণের দুর্ভোগ লাঘবে নৌ পরিবহন মন্ত্রণালয় নতুন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে।

এদিকে গত মঙ্গলবার এই রুটের লঞ্চ মালিক সমিতি মাওয়ায় এক সংবাদ সম্মেলনে তিন দিনের আল্টিমেটাম দিয়ে ঘোষণা দেয়- নতুন কোনো লঞ্চ এই রুটে না ঢুকিয়েই সমস্যার সমাধান করতে হবে। তা নাহলে মাওয়ার নৌ ও সড়ক পথ অচল করে দেয়া হবে।

বৃহস্পতিবার আল্টিমেটাম শেষ হলেও এই বিষয়ে লঞ্চ মালিক সমিতির আর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

শাহ পরান লঞ্চের মালিক ইয়াকুব বেপারী জানান, তার লঞ্চ চালাতে না দিলে সমস্যার সমাধান হবে না। একটি মহল এই রুট কুক্ষিগত করে রেখে ফায়দা নিতে চাচ্ছে।