ফেনীতে হামলায় ছাত্রদল নেতা আহত
ফেনী সদরে এক ইউনিয়ন ছাত্রদল নেতা দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন।
শুক্রবার বিকালে ফাজিলপুরের বটতলা বাজারে এ হামলায় আহত সজিবুল ইসলাম পাটোয়ারী (২৬) সদরের ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি।
তাকে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ফেনী মডেল থানাধীন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, বিকালে সজিবুল ইসলাম পাটোয়ারী বটতলা বাজারে দলের এক কর্মীর সঙ্গে কথা বলছিলেন।
এ সময় ১০-১২ জন যুবক তাকে মারধর করে মারাত্মকভাবে আহত করে ফেলে যায়।
