২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 07:50 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

শুক্রবার সকালে ফতুল্লার দক্ষিণ সেহাচর এলাকা থেকে শিল্পী আক্তারের (২২) লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে শিল্পীর স্বামী ট্রাকচালক আলমগীর হোসেন (৪০) পলাতক রয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।

নিহত শিল্পীর ভাই জুয়েল রানা জানান, এক বছর আগে মুন্সীগঞ্জ জেলার লৌহজং এলাকার আলমগীরের সঙ্গে তার বোন শিল্পীর দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলমগীর শিল্পীকে নির্যাতন করতেন।

বৃহস্পতিবার রাত দেড়টায় আলমগীর মাতাল অবস্থায় বাসায় ফেরেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। সকালে বিছানায় শিল্পীর লাশ পাওয়া যায়।

স্বামীই তাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে তিনি অভিযোগ করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক ( তদন্ত) সাইফুল ইসলাম জানান, এটি হত্যা, না আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আলমগীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পরিদর্শক।