২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলছে

নাটোরে দ্রুতযান এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা ও খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার রেল যোগাযোগ সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 06:41 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

শুক্রবার দুপুর দেড়টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনটি নাটোর স্টেশন অতিক্রম করার পর ইয়াছিনপুর এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে রাজশাহী ছাড়া উত্তারঞ্চলের অন্য জেলাগুলোর সঙ্গে ঢাকা ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

নাটোরের সহকারী স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর বিকাল ৬টা থেকে পুনরায় ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বগি লাইনচ্যুত হওয়ার পর রূপসা ও রংপুর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল সেগুলো গেন্তব্যের দিকে ছেড়ে গেছে।

পুরনো খবর:

নাটোরে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চল বিচ্ছিন্ন