রংপুর বিভাগ সাংবাদিক সমিতির নির্বাচন
ঢাকায় কর্মরত রংপুর বিভাগের সংবাদকর্মীদের সংগঠন রংপুর বিভাগ সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার।
জাতীয় প্রেস ক্লাবের পেছনে বিদ্যুৎ ভবনের বিজয় হলে সকাল ১০টায় এজিএম শুরু হবে। দুপুর ২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত হবে নির্বাচন।
নির্বাচনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহসভাপতি দুটি পদে চারজন এবং দুই যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন ছয় প্রার্থী।
এছাড়া অর্থ সম্পাদক দুইজন, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক এবং মহিলা সম্পাদক পদে দুইজন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চারটি সদস্য পদের বিপরীতে লড়ছেন আটজন।
তবে দপ্তর, ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক পদে যথাক্রমে বাতেন বিশ্বাস, কামরুজ্জামান পারভেজ এবং মিজান চৌধুরি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
