২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 02:25 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের ষষ্ঠিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত  তোফাজ্জল হোসেনের (২৮) পশ্চিম বালুয়াডাঙ্গার প্রয়াত আজিজুল ইসলামের ছেলে। তিনি ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন  বলে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবু ইবনে রজব জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, কয়েকজন যুবক চায়নিজ কুড়ালসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তোফাজ্জলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়।

মুমূর্ষ অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

তোফাজ্জল একই এলাকার রানা নামে এক যুবককে হত্যা মামলার আসামি ছিলেন। পুলিশ বলছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ মাস আগে প্রতিপক্ষের হামলায় খুন হন রানা।

তোফাজ্জল খুন হওয়ার পর এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানান ওসি।